Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাহাড়ে নিকাশি ব্যবস্থার সংস্কারে রাজ্যের দ্বারস্থ জিটিএ

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের চারটি শহরের নিকাশি ব্যবস্থার খামতি নিয়ে নানা অভিযোগ আছে। এ বিষয়ে অবশেষে নড়েচড়ে বসল জিটিএ।

পাহাড়ে নিকাশি ব্যবস্থার সংস্কারে রাজ্যের দ্বারস্থ জিটিএ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

সংবাদদাতা, দার্জিলিং: উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের চারটি শহরের নিকাশি ব্যবস্থার খামতি নিয়ে নানা অভিযোগ আছে। এ বিষয়ে অবশেষে নড়েচড়ে বসল জিটিএ। গোটা এলাকার নিকাশি ব্যবস্থা চাঙ্গা করতে রাজ্য সরকারের দ্বারস্ত জিটিএ। পরিকল্পনা রূপায়িত হলে পাহাড়ের চারটি শহরের নাগরিকরা উপকৃত হবেন। তাছাড়া লাভবান হবে পর্যটন শিল্পও। জিটিএ কর্তৃপক্ষের এমনই অভিমত।

Advertisement

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গতকাল, সোমবার, কলকাতায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেন জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনীত থাপা। তাতে উঠে আসে নিকাশি ব্যবস্থার প্রসঙ্গও। পরে এক প্রেস বিবৃতিতে জিটিএ'র চিফ এগজিকিউটিভ জানান, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক ও কালিম্পং শহরের নিকাশি ও জঞ্জাল সাফাই ব্যবস্থা চাঙ্গা করা প্রয়োজন। এজন্য রাজ্যের সাহায্য চাওয়া হয়েছে। 
পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর পাহাড়ের চার শহরে নাগরিক পরিষেবার মান আরও উন্নতি হবে। পর্যটকদের কাছেও শহরগুলির কদর বাড়বে। এমনই আশা করছে জিটিএ কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ