Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গত এক বছরে বনগাঁয় পথ দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাওয়ায় কমেছে মৃত্যুহার

গত এক বছরে বনগাঁয় পথ দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাওয়ায় কমেছে মৃত্যুহার
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বনগাঁয় ট্রাফিক পুলিসের তৎপরতায় কমেছে পথ দুর্ঘটনা। বনগাঁ পুলিস জেলায় ২০২৩ সালের তুলনায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে এসেছে ২০২৪-এ। কমেছে মৃত্যু হারও। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাফিক পুলিসের এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন বনগাঁর পুলিস সুপার দীনেশ কুমার। পুলিস সুপারের দাবি, ২০২৩ সালে বনগাঁ পুলিস জেলায় পথ দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৫। অর্থাৎ ৩৮ শতাংশ কম। এই সাফল্যের পিছনে ট্রাফিক পুলিসের আধিকারিকদের অবদান রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁদের পুরস্কৃত করা হবে বলে জানান পুলিস সুপার।
Advertisement
শুধু মৃত্যু হার কমানো নয়, ট্রাফিক পুলিসের অক্লান্ত পরিশ্রমের ফলে 
সরকারি রাজস্ব সংগ্রহও বেড়েছে। বিনা হেলমেটে বাইক চালানো, গাড়ির বৈধ কাগজপত্র না থাকা ইত্যাদি বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন সময় 
রাস্তায় অভিযান চালানো হচ্ছে। তাঁদের সরকারি নিয়ম মেনে আর্থিক জরিমানা করা হচ্ছে। ২০২৩ সালে আর্থিক জরিমানা বাবদ বনগাঁ পুলিস প্রায় ৪৮ লক্ষ ৭৪ হাজার টাকা আদায় করেছিল। ২০২৪ সালে সেই টাকার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৫ লক্ষ ৪৪ হাজার। পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গোটা পুলিস জেলায় নাকা চেকিং জারি থাকবে। ২০২৫ সালে পথ দুর্ঘটনা আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন পুলিস সুপার। পাশাপাশি তাঁদের সহযোগিতা করার জন্য বনগাঁবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সম্পর্কিত সংবাদ