নয়াদিল্লি: আগস্টে জিএসটি খাতে সংগ্রহের পরিমাণ প্রায় ২ লক্ষ কোটি টাকা। বার্ষিক ভিত্তিতে বৃদ্ধির হার ১৪.৮ শতাংশ। ঘরোয়া লেনদেনে রাজস্ব ৯.৩ শতাংশ বেড়ে হয়েছে ১.৩৭ লক্ষ কোটি টাকা। আর আমদানি থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ৬২ হাজার ৬০৪ কোটি টাকা। বৃদ্ধির হার ২৯ শতাংশ। সবমিলিয়ে আগস্টে জিএসটি খাতে সরকারের সিন্দুকে ঢুকেছে ১ লক্ষ ৯৯ হাজার ৮৫৩ কোটি টাকা। মোট কেন্দ্রীয় জিএসটি সংগ্রহ ৩৮ হাজার ৪১৩ কোটি টাকা। রাজ্য জিএসটি থেকে এসেছে ৪৬ হাজার ৩১৬ কোটি টাকা। আর সংযুক্ত জিএসটি সংগ্রহের পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। রিফান্ড ৬৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩১ হাজারক ৭৯৫ কোটি টাকায়। আগস্টে নিট জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৬৮ লক্ষ কোটি টাকা। আগের বছরের এই মাসের তুলনায় বৃদ্ধির হার ৮.৩ শতাংশ। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে।



