Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার ২ দুষ্কৃতী

গ্রেপ্তার ২ দুষ্কৃতী
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: ডাকাতির উদ্দেশ্যে জড় হওয়া দুই দুষ্কৃতীকে বসিরহাট সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিস। উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দু’রাউণ্ড কার্তুজ। বুধবার রাতে বসিরহাট থানার পুলিস গোপন সূত্রে খবর পায় যে, সীমান্তবর্তী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী জড় হয়েছে। পুলিস সেখানে হানা দিলে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। অন্যরা পালিয়ে গেলেও দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও দু’রাউণ্ড কার্তুজ। পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ