Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার ২ বাংলাদেশি

গ্রেপ্তার ২ বাংলাদেশি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদাদাতা, বসিরহাট: অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় সীমান্তে আটক করা হল দুই বাংলাদেশি মহিলাকে। রবিবার বিকেলে স্বরূপনগরের সীমান্তবর্তী তারালি এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে সময় তাঁদের কাছ থেকে কোনও বৈধ নথি না পাওয়ায় স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। পুলিস তাঁদের গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁরা দীর্ঘদিন অবৈধভাবে ভারতের কোনও রাজ্যে কাজ করতেন। ধৃতেরা বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা, নাম রেহেনা বেগম ও ইসমত আরা খাতুন। কীভাবে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন পুলিস জানার চেষ্টা করছে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ