Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

গোরক্ষকদের মার, হত

স্বঘোষিত গোরক্ষকদের প্রহারে মৃত্যু হল এক ট্রাক চালকের। সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়াল জেলায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস।

গোরক্ষকদের মার, হত
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্বঘোষিত গোরক্ষকদের প্রহারে মৃত্যু হল এক ট্রাক চালকের। সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়াল জেলায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। বাকি ছ’জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিস জানিয়েছে, সোমবার রাজস্থান থেকে গোরু নিয়ে লখনউ যাচ্ছিল একটি ট্রাক। কিন্তু অন্ধকারে পথ হারিয়ে সেটি হরিয়ানায় ঢুকে পড়ে। বেআইনিভাবে গোরু পাচার করা হচ্ছে সন্দেহে ট্রাকটিকে ধাওয়া করে গোরক্ষকরা। চালক ও খালাসিকে ধরে মারধরও করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের খালে ফেলে দেওয়া হয়। তাতেই মৃত্যু হয় চালকের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ