Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘কৃতজ্ঞ’ ভিকি

আমির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা ভিকি কৌশল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, এই সময়ে যদি ‘লাগান’ ছবিটি পুনর্নির্মিত হয়, ভিকি সেক্ষেত্রে ভুবন চরিত্রে অভিনয় করতে পারেন।

‘কৃতজ্ঞ’ ভিকি
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা ভিকি কৌশল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, এই সময়ে যদি ‘লাগান’ ছবিটি পুনর্নির্মিত হয়, ভিকি সেক্ষেত্রে ভুবন চরিত্রে অভিনয় করতে পারেন। ভিকির ভূয়সী প্রশংসা করে আমির বলেন, ‘ও খুব প্রতিভাবান অভিনেতা। এই সময়ে দাঁড়িয়ে লাগান-এর ভুবন চরিত্রের জন্য ভিকি পারফেক্ট চয়েজ।’ এই ভিডিও ক্লিপটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন ভিকি। লিখেছেন, ‘আমির স্যার ছাড়া অন্য কাউকে ভুবন চরিত্রে ভাবাই যাবে না। তবে একজন শিক্ষকসম মানুষের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই সৌভাগ্যের। আমি কৃতজ্ঞ।’ ভিকিকে এরপর দেখা যাবে সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। অন্যদিকে, আমির শীঘ্রই ‘মহাভারত’ ছবির কাজ শুরু করবেন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ