Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ট্রেন দেখে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ, প্রাণরক্ষা দাদু-নাতনির

ট্রেন আসছে দেখে প্রাণ বাঁচাতে নাতনির হাত ধরে রেল ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিলেন দাদু। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ভুটভুটি ঘাটের কাছে কালনাগিনী নদীর রেল ব্রিজে। দু’জনেই আহত হয়েছেন।

ট্রেন দেখে ব্রিজ থেকে  নদীতে ঝাঁপ, প্রাণরক্ষা দাদু-নাতনির
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ট্রেন আসছে দেখে প্রাণ বাঁচাতে নাতনির হাত ধরে রেল ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিলেন দাদু। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ভুটভুটি ঘাটের কাছে কালনাগিনী নদীর রেল ব্রিজে। দু’জনেই আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন সাধন দাস (৬০) ও দীপশিখা দেবনাথ (৬)। বাড়ি কাকদ্বীপের হারউডপয়েন্ট কোস্টাল থানার অক্ষয়নগর শিবপুরে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ কালনাগিনী নদীর রেল ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে দাদু ও নাতনি অক্ষয়নগর থেকে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় কাকদ্বীপ স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে নামখানার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন রেল ব্রিজের কাছে চলে আসে, তখনই দাদু ও নাতনি ভয় পেয়ে যান। তাঁরা জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত রেল ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমান দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা হরিপদ দাস বলেন, ‘বাসিন্দারা নদী পারাপার করার জন্য এই রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাতায়াত করেন। সেই সময় ট্রেন চলে এলেই সমস্যা হয়। কয়েক মাস আগেও একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিনও বড় দুর্ঘটনা ঘটে যেত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ