Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ খুলছে স্নাতকে ভর্তির পোর্টাল, কলা ও বিজ্ঞান শাখায় আবেদন শুরু যাদবপুরেও

স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ। যদিও, আবেদন গ্রহণ শুরু হবে আগামী কাল, বুধবার থেকে।

আজ খুলছে স্নাতকে ভর্তির পোর্টাল, কলা ও বিজ্ঞান শাখায় আবেদন শুরু যাদবপুরেও
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ। যদিও, আবেদন গ্রহণ শুরু হবে আগামী কাল, বুধবার থেকে। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও আজ থেকে কলা এবং বিজ্ঞান শাখায় ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করছে। গ্রহণ করা হবে ৩ জুলাই পর্যন্ত। সোমবার ভর্তি কমিটির বৈঠক ডাকা হয়েছিল। তাতে ঠিক হয়েছে, কলা বিভাগে ভর্তি প্রক্রিয়ার সঙ্গেই বিজ্ঞানে ভর্তির প্রক্রিয়াও চালু করে দেওয়া হবে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত এবং ভূগোলে ভর্তির জন্য ১১ এবং ১৪ জুলাই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২২ জুলাই মেধা তালিকা প্রকাশিত হতে পারে। আর কলা বিভাগের বিভিন্ন বিষয়ের প্রবেশিকা হবে ১৪, ১৫, ১৭ এবং ১৮ জুলাই। মেধা তালিকা প্রকাশিত হতে পারে ৩০ জুলাই। দর্শন, সমাজবিদ্যা এবং সংস্কৃতে কোনও প্রবেশিকা নেই। এই বিষয়গুলির মেধা তালিকা ২৩ জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হয়ে যেতে পারে। অন্যদিকে, ৪৬১টি কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। গতবার থেকে শিক্ষা নিয়ে এবছর বেশকিছু পরিবর্তন আনা হয়েছে পোর্টালে। পড়ুয়ার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তিনি কোথায় কোন কোর্সে ভর্তি হতে পারবেন, সেই সম্ভাবনাও জানিয়ে দেবে পোর্টাল। এছাড়া পোর্টালে থাকছে বিশেষ চ্যাটবট। আবেদনের সময় যেকোনও সমস্যায় এই চ্যাটবটের সহায়তাও নিতে পারবেন ছাত্রছাত্রীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ