Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির ধাক্কায় মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। রাত পর্যন্ত তাঁর নাম, পরিচয় জানতে পারেনি পুলিস। রবিবার সকাল সওয়া ৮টা নাগাদ ইস্ট তপসিয়া রোডে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিস। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ