Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির ধাক্কায় বাইকচালকের মৃত্যু 

গাড়ির ধাক্কায় বাইকচালকের মৃত্যু 
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিয়ায় পিসি কানেক্টরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। মৃতের নাম রণিক সিং (২০)। তিলজলা রোডের বাসিন্দা তিনি। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। চালকের মাথায় হেলমেট ছিল না। তার জেরে মাথায় গুরুতর চোট লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে প্রাণ হারান যুবক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ