Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির চাকায় পিষ্ট, মৃত বাবা-ছেলে

গাড়ির চাকায় পিষ্ট, মৃত বাবা-ছেলে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরে বাড়ি ফেরার পথে কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে আমতা রানিহাটি রাস্তায় পাঁচলা থানার বেলতলায়। পুলিস সূত্রে জানা গেছে, মৃতদের নাম রাজকুমার দাস (৩৬) ও রঙ্গন দাস (১০)। বাড়ি পাঁচলা থানার হাউলিবাগানের কলাগাছিয়ায়। পুলিস মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গেছে, এদিন বিকেলে রাজকুমার ছেলেকে নিয়ে বেলতলার কাছে একটি পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরে বাড়ি ফিরছিলেন। সওয়া ৫টা নাগাদ বেলতলার কাছে উল্টোদিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাবা ও ছেলে রাস্তায় ছিটকে পড়েন। সেই সময় রানিহাটির দিক থেকে আমতার দিকে যাওয়া একটি কন্টেনার দু’জনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। কন্টেনারটিকে আটক এবং চালককে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ