Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গুপ্তিপাড়ার চুরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

গুপ্তিপাড়ার চুরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে খাদ্যসামগ্রী ও রান্নার বাসন নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার রাতে হুগলির গুপ্তিপাড়ার আর্যনগরে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর্যনগর জিএসএফপি স্কুলের পুরনো রান্নাঘরে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না হয়। কেন্দ্রের পড়ুয়াদের রান্নার যাবতীয় সামগ্রী ও রান্নার জিনিস সেখানেই রাখা ছিল। মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রে এসে দেখেন রান্নাঘরের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, চাল, ডাল সহ সমস্ত বাসনপত্র চুরি গিয়েছে। কেবলমাত্র একটি হাড়ি চোরেরা রেখে গিয়েছে। স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের রান্নাঘরটিও ওই চত্বরেই আছে। সেখানকার তালা ভাঙার চেষ্টাও হয়েছিল। যদিও দুষ্কৃতীরা তাতে সফল হয়নি। এনিয়ে বলাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ