Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

জমা পড়ল জিপিএফের সুদ

সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা ও কৃষিপ্রশিক্ষণ কর্মীদের জিপিএফ খাতে ২০২৪-২৫ অর্থবর্ষের সুদ বাবদ প্রায় ১২৪ কোটি টাকা জমা পড়েছে।

জমা পড়ল জিপিএফের সুদ
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা ও কৃষিপ্রশিক্ষণ কর্মীদের জিপিএফ খাতে ২০২৪-২৫ অর্থবর্ষের সুদ বাবদ প্রায় ১২৪ কোটি টাকা জমা পড়েছে। অর্থদপ্তর জানিয়েছে, জিপিএফ নথিভুক্তদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া হয়েছে। স্কুলের ক্ষেত্রে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের জিপিএফের সুদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা পড়বে বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা প্রভৃতির কর্মীদের জিপিএফ নিয়ন্ত্রণ করে অর্থদপ্তরের ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্সিওরেন্স। সরকারি দপ্তরের গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের জিপিএফ দেখভাল করে প্রিন্সিপ্যাল এজি অফিস। সরকারি দপ্তরের গ্রুপ ডি কর্মীদের জিপিএফ নিয়ন্ত্রণ করে অর্থদপ্তরের ডিরেক্টরেট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ