Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইরের রাজ্যে আলু, কৃষি-প্রাণিজ পণ্য পাঠানোয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সরকারের

আলুসহ বিভিন্ন কৃষিজাত এবং প্রাণিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর উপর বিধিনিষেধ উঠিয়ে নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাইরের রাজ্যে আলু, কৃষি-প্রাণিজ পণ্য  পাঠানোয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সরকারের
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলুসহ বিভিন্ন কৃষিজাত এবং প্রাণিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর উপর বিধিনিষেধ উঠিয়ে নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষি বিপণন দপ্তর এদিনই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী বলেন, গত সরকার আলু চাষি ও ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছে। অন্য রাজ্যে পণ্য পাঠানোর উপর যে নিষোধাজ্ঞা ছিল তা বন্ধ করা হল। আন্তঃরাজ্য সীমান্তে কৃষিজ ফসল ও প্রাণিসম্পদ উৎপাদনকারী এবং ছোটো ব্যবসায়ীদের আর কেউ হয়রানি করতে পারবে না।  কৃষি বিপণন দপ্তরের সচিব যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে বলা হয়েছে, আলু, পেঁয়াজ, খাদ্যশস্য, ফল, সবজি, তৈলবীজ প্রভৃতি কৃষিপণ্য ও প্রাণিজ বিভিন্ন জিনিস এখান থেকে অন্য রাজ্যে পাঠানোর ব্যাপারে কোনো বাধা থাকবে না। বাজারে চাহিদা পূরণ, দাম ঠিকঠাক রাখা ও উৎপাদনকারী কৃষকের স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

কৃষিজাত পণ্যের মধ্যে এরাজ্য থেকে মূলত আলু পাঠানো নিয়ে অতীতে একাধিকবার সমস্যা হয়েছে। বিগত সরকারের সময় লিখিত নির্দেশ জারি ছাড়াই অন্য রাজ্যে পাঠানো আলুর লরি আন্তঃরাজ্য সীমান্তে আটকে দেওয়া হত। রাজ্যের বাজারে আলুর দাম বেশি বাড়লে এই ব্যবস্থা নেওয়া হত। যদিও বাস্তবে এতে খুচরো বাজারে দাম বিশেষ কমত না। আলু ব্যবসায়ীরা অনেকদিন এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। হঠাৎ আলু পাঠানো বন্ধ করে দেওয়ার ফলে ভিন রাজ্যে তাঁদের ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে বলে অভিযোগ।   এবছর আলুর বাম্পার ফলন হওয়ার জন্য বাইরে বেশি পরিমাণে আলু পাঠানো জরুরি হয়ে পড়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তা লালু মুখোপাধ্যায়। বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা অবৈধ চেকপোস্টগুলি বন্ধ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটিকেও স্বাগত জানিয়েছেন তাঁরা।  
এদিকে আগামীকাল শুক্রবার কৃষি বিপণন পর্ষদের আনন্দপুর অফিসে আলু নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সংগঠনকে ডাকা হয়েছে। হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত থাকার ফলে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ