Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ে সারলেন

বিয়ে করলেন মার্কিন গায়িকা তথা অভিনেত্রী সেলেনা গোমেজ

বিয়ে সারলেন
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিয়ে করলেন মার্কিন গায়িকা তথা অভিনেত্রী সেলেনা গোমেজ। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। গত বছরের শেষে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন সেলেনা। রবিবার সমাজমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেছেন সেলেনা। জানিয়েছেন, গত ২৭ সেপ্টেম্বর গাঁটছড়া বেঁধেছেন। বিশেষ দিনে সাদা গাউনে সেজেছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় গত শুক্রবার থেকেই শুরু হয়েছিল যাবতীয় অনুষ্ঠান। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন বিয়েতে। এসেছিলেন ১৭০ জন অতিথি। ২০১৫ সালে ‘রিভাইভাল’ অ্যালবামের জন্য প্রথম একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও বেনি। সেখান থেকেই শুরু বন্ধুত্বের। ধীরে ধীরে তাঁদের সম্পর্কের সূত্রপাত। ২০২৩ সালে সম্পর্কে সিলমোহর দেন সেলেনা। অবশেষে তাঁদের চারহাত এক হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ