Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২ বছর পরই পুজোর সুবর্ণ জয়ন্তী, আগামী বছর থেকেই প্রস্তুতি মুখ্যমন্ত্রীর বাড়িতে

এবার ৪৮ বছরে পা রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। যাবতীয় রীতি-নীতি মেনে নিষ্ঠা, ভক্তি ও পরম্পরার সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। দু’বছর বাদেই এই পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ। তার প্রস্তুতি শুরু হয়ে যাবে আগামী বছরেই।

২ বছর পরই পুজোর সুবর্ণ জয়ন্তী, আগামী বছর থেকেই প্রস্তুতি মুখ্যমন্ত্রীর বাড়িতে
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ৪৮ বছরে পা রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। যাবতীয় রীতি-নীতি মেনে নিষ্ঠা, ভক্তি ও পরম্পরার সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। দু’বছর বাদেই এই পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ। তার প্রস্তুতি শুরু হয়ে যাবে আগামী বছরেই।

Advertisement

মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোর মণ্ডপ এবার সাজিয়ে তোলা হয়েছে লক্ষ্মীর ছবি, ধান, কুলো, মাটির প্রদীপ সহ অন্যান্য উপকরণে। মুখ্যমন্ত্রী নিজেই পুজোর যাবতীয় তদারকি, দেখভাল করেছেন নিজ হাতে। ভোগ রান্না করেছেন তিনিই। এমনকী, অতিথিদের অভ্যর্থনা জানানো থেকে আপ্যায়ন সবটাই সামলেছেন নিজ হাতে। সঙ্গে ছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পরিবারের সব সদস্য একত্রিত হয়ে বাড়ির কালীপুজোকে আরও সর্বাঙ্গ সুন্দর করে তোলেন। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে সাধারণ মানুষের প্রবেশ ছিল অবাধ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন এই কালীপুজোয় অংশগ্রহণ করেন। সবাইকে চা-মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এছাড়াও নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়ক, দলীয় পদাধিকারী, সাহিত্যিক, চিত্রশিল্পী, চিত্রতারকা, শিল্পপতি, পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কর্তারা হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সবাইকেই কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর আগামী দিন আরও সুন্দর এবং আলোকিত হোক, সেটাই প্রার্থনা করেছেন তিনি। বাড়ির কালীপুজোয় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় ছিলেন, তেমনই বিকেলে তিনি লেক কালীবাড়িতে গিয়েও দেবী দর্শন করেন। আজ মঙ্গলবার অভিষেক নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন।

সম্পর্কিত সংবাদ