Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাচারের আগে উদ্ধার কোটি টাকার সোনা

পাচারের আগে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের তারালি এলাকায় ২০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত হয়েছে, যার মোট ওজন এক কেজি।

পাচারের আগে উদ্ধার কোটি টাকার সোনা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাচারের আগে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের তারালি এলাকায় ২০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত হয়েছে, যার মোট ওজন এক কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তারালি-১ বিওপির অধীন হাকিমপুর চেকপোস্টে অভিযান চালায় বিএসএফ। হাকিমপুর বাজার থেকে স্বরূপদহ অভিমুখে আসা একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করা হয়। গাড়িটিতে ভালোভাবে তল্লাশি চালাতেই ১০টি ছোট প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেটগুলির মধ্যেই ২০টি সোনার বিস্কুট রাখা ছিল। অভিযুক্তকে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে পাচারকারী সীমান্তের ওপার থেকে সোনা আনার কথা স্বীকার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ