Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের নামল সোনা, রুপোর দর

গত কয়েক মাস ধরে সোনার চড়া দামে নাজেহাল সাধারণ মানুষ। বিগত কয়েকদিন ধরে অবশ্য উল্টো হাওয়া বইছে। আর সেই দাম কমার ধারা অব্যাহত রইল শুক্রবারও।

ফের নামল সোনা, রুপোর দর
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক মাস ধরে সোনার চড়া দামে নাজেহাল সাধারণ মানুষ। বিগত কয়েকদিন ধরে অবশ্য উল্টো হাওয়া বইছে। আর সেই দাম কমার ধারা অব্যাহত রইল শুক্রবারও। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা। ভাইফোঁটা উপলক্ষ্যে সোনার পাইকারি বাজার বৃহস্পতিবার বন্ধ ছিল। তার আগের দিন একই বিশুদ্ধতার সোনার দর ছিল ১০ গ্রাম পিছু ১ লক্ষ ২৬ হাজার টাকা। অর্থাৎ দাম কমেছে ৩ হাজার ২৫০ টাকা। এক্ষেত্রে গত সাত দিনের হিসেব করলে দেখা যাচ্ছে, হলুদ ধাতুর দাম কমেছে ১০ গ্রাম পিছু প্রায় ৯ হাজার টাকা। একই সঙ্গে নেমেছে ২২ ক্যারেট গয়না সোনার দরও। ১০ গ্রাম পিছু এদিন তার দর ছিল ১ লক্ষ ১৬ হাজার ৭০০ টাকা। সোনার পাশাপাশি বাজারে নেমেছে রুপোর দামও। জানা গিয়েছে, এদিন এক কিলো খুচরো রুপোর দর যায় ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। বুধবার তা ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৫০ টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ