Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গোলের খিদে একই রয়েছে: রোনাল্ডো

চলতি বছরেই ৪১ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গোলের খিদে একই রয়েছে: রোনাল্ডো
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গ্রোডিগ: চলতি বছরেই ৪১ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জায়গায় অন্য কেউ হয়ে, ইতিমধ্যেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতেন। তবে পর্তুগিজ মহাতারকা অন্য ধাঁচে গড়া। ফিটনেসের নিরিখে যে কোনও তরুণ ফুটবলারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেন সিআরসেভেন। আর এই বয়সেও গোলের অভ্যাসটা বজায় রেখেছেন। যাবতীয় জল্পনা উড়িয়ে আরও দুই মরশুম আল নাসেরেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডো। আর বুধবার প্রাক মরশুম সফরে সৌদি ক্লাবটির হয়ে জাল কাঁপালেন তিনি। অস্ট্রিয়া সফরে ফরাসি ক্লাব টুলুজের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আল নাসের। ম্যাচে রোনাল্ডো ছাড়া সৌদি ক্লাবটির হয়ে জাল কাঁপান মহম্মদ মারান। আর এই জয়ের পর  সোশ্যাল মিডিয়ায় সিআরসেভেন লেখেন, ‘গোলের খিদে আজও এতটুকু কমেনি। মরশুম সবে শুরু। এখনও অনেক কাজ বাকি।’

Advertisement

আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমি-ফাইনালে আল এতিহাদের বিরুদ্ধে নতুন মরশুমের অভিযান শুরু করবে আল নাসের। তার আগে অবশ্য আলমেরিয়ার বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ খেলবেন রোনাল্ডোরা। গত দুই মরশুমে সৌদি লিগ মোটেই আশানুরূপ ফল করতে পারেনি আল নাসের। এবার অবশ্য ট্রফির খরা কাটাতে বদ্ধপরিকর রোনাল্ডোরা।

সম্পর্কিত সংবাদ