নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভার অন্তর্গত কাঁপা পঞ্চায়েত এলাকায় সোমবার রাতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নাম সুরজ চৌধুরী। বয়স ২৭। পুলিস জানিয়েছে, একটি নির্মীয়মাণ বাড়ি থেকে বিল্ডিং মেটারিয়াল চুরির অভিযোগে ওই বাড়ির শ্রমিকরা সুরজ চৌধুরীকে ধরে। তাকে মারধর করে। তার জেরেই তিনি মারা যান বলে অভিযোগ। নির্মাণ শ্রমিকদের বাড়ি মুর্শিদাবাদে। এর সঙ্গে ভোটের রাজনীতির কোনও যোগাযোগ নেই বলে পুলিস জানিয়েছে।



