Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুর শহর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

গঙ্গারামপুর শহর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্যের নির্দেশের পর গঙ্গারামপুর শহরে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম নিরঞ্জন দাস (৪৮), প্রীতম দাস (২৮)। অভিযুক্তরা শহরেরই বাসিন্দা। পুলিসের তরফে রাজ্যজুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ আসে। সেই মতো শনিবার রাতে অভিযানে নামে গঙ্গারামপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে শহরের সাহাপাড়া এবং জ্যোতি বসু রোড এলাকায় অভিযানে নেতৃত্ব দেন গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ গঙ্গারামপুর থানার পুলিস। শনিবার রাতে প্রথমে সাহাপাড়ায় এক দুষ্কৃতীর বাড়িতে প্রবেশ করে পুলিস। মেটাল ডিটেক্টর দিয়ে চিরুনি তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় শহরের দাপুটে দুষ্কৃতীকে। পরবর্তীতে জ্যোতি বসু রোড এলাকায় একই কায়দায় এক দুষ্কৃতীর বাড়িতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় যুবককে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় মামলা রয়েছে। এদিন পুলিস ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ধৃত দু’জনকে ৫ দিনের পুলিস হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিস। গঙ্গারামপুর মহকুমার চারটি থানায় স্পেশাল ড্রাইভে ১১৬জনকে গ্রেপ্তার করেছে পুলিস। এই ব্যাপারে গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গঙ্গারামপুর শহরের বুকে দু’জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ