Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গায় তলিয়ে গেল কিশোরী

গঙ্গায় তলিয়ে গেল কিশোরী
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী। রবিবার দুপুরে বলাগড়ের ভবানীপুর চরের সদগোপ পাড়ায় এই ঘটনা ঘটেছে। সন্ধ্যা পর্যন্ত কিশোরীর হদিশ মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবম শ্রেণির ওই পড়ুয়ার নাম সোহেলি সাহা। তার বাবা সাধন সাহা জানিয়েছেন, কার্তিক পুজোর জন্য বাড়িতে আত্মীয়রা এসেছেন। বাড়ি ভর্তি লোকজন। তার মধ্যেই বাড়ির চার কিশোরী গঙ্গায় স্নান করতে গিয়েছিল। সেখানে সোহেলি ও আর এক কিশোরী নৌকায় উঠে খেলছিল। সেই সময় নৌকা উল্টে গেল তারা তলিয়ে যায়। স্থানীয়রা একজনকে উদ্ধার করতে পারলেও সোহেলিকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তল্লাশি চালিয়েও তার হদিশ পায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ