Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

গণধর্ষণের পর ধারালো অস্ত্র   দিয়ে কিশোরীকে এলোপাথাড়ি কোপ

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত সারা দেহে।

গণধর্ষণের পর ধারালো অস্ত্র   দিয়ে কিশোরীকে এলোপাথাড়ি কোপ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত সারা দেহে। নৃশংস এই ঘটনা ঘটেছে অসমের গৌরীপুরের আলমগঞ্জে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা। কিশোরীর বাবা জানিয়েছেন, গৌরীপুরের বাগমারাতে তার ভাইয়ের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মেয়ে। সেখানে রেজাউল হক নামে এক ব্যক্তি ফোন করে মেয়েকে তার সাথে দেখা করতে বলেন। তাঁর অভিযোগ, রেজাউল ও তার সাঙ্গপাঙ্গরা আগেই থেকেই ষড়যন্ত্র করেছিল। গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে নির্যাতিতার দেহ। এরপর অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার পরিবারের লোকজনদের খবর দেয়। নিয়ে যাওয়া হয় ধুবরি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন নির্যাতিতা। নির্যাতিতার পরিবার ইতিমধ্যেই গৌরীপুর থানায় এফআইআর দায়ের করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ