Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

কাঁওয়ার যাত্রার রুটে কাচের টুকরো

কাঁওয়ার যাত্রার রুটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। শনিবার রাতে পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনের এই ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

কাঁওয়ার যাত্রার রুটে কাচের টুকরো
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: কাঁওয়ার যাত্রার রুটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। শনিবার রাতে পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনের এই ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিও পোস্ট করেছেন দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা ও মন্ত্রী কপিল মিশ্র। খবর পাওয়ার দু’ঘণ্টার মধ্যে ঘটনাস্থল পরিষ্কার করে দেয় পূর্তদপ্তর। এক্স হ্যান্ডলে সাক্সেনা লেখেন, ‘দিলশাদ গার্ডেনে এক কিমি রাস্তাজুড়ে কাচের টুকরো পড়ে রয়েছে। ওই রাস্তা দিয়েই খালি পায়ে যাতায়াত কাঁওয়ার যাত্রীরা। ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত করছে।’ তদন্তে নেমে পুলিস জানতে পারে, দিল্লির সীমাপুরী থেকে উত্তরপ্রদেশে শালিমার বাগে ১৯টি কাচের প্যানেল নিয়ে যাচ্ছিল এক ই-রিকশ চালক। ইতিমধ্যে কুসুম পাল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জেরা করে রাস্তায় ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ