Bartaman Logo
২৭ মে, ২০২৬

বালিকাকে ধর্ষণ করে খুন জম্মু-কাশ্মীরে

১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য জম্মু ও কাশ্মীরের বদগাঁওয়ে। রবিবার বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে উদ্ধার হয় নির্যাতিতার দেহ।

বালিকাকে ধর্ষণ করে খুন জম্মু-কাশ্মীরে
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০

শ্রীনগর: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য জম্মু ও কাশ্মীরের বদগাঁওয়ে। রবিবার বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে উদ্ধার হয় নির্যাতিতার দেহ। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধে থেকেই গালওয়ানপুরা গ্রামের ওই বালিকা নিখোঁজ ছিল। রবিবার বাড়ির পাশের একটি খেত থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 

Advertisement

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শনিবার বিকেল ৪টে নাগাদ ধর্মীয় ক্লাসের জন্য বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। বদগাঁওয়ের এসএসপি হরিপ্রসাদ কেকে বলেছেন, ‘পরের দিন সকাল ৭টা ১৫ নাগাদ বাড়ি থেকে ২০০ মিটার দূরে দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে।’ ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে পুলিশ। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। বদগাঁওয়ের এই ঘটনাকে ‘মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী ওমর।  তিনি বলেন, ‘আমরা এমন সমাজে বসবাস করছি যেখানে শিশুরাও নিরাপদ নয়। ঘটনার তদন্তভার উপযুক্ত এজেন্সির হাতে তুলে দেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ