Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২ জানুয়ারি

গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২ জানুয়ারি
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হলো মঙ্গলবার। আদালত সূত্রে জানা গিয়েছে, ২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হবে। প্রথম দিন নির্যাতিতার মায়ের সাক্ষ্য নেওয়া হবে। পরদিন নির্যাতিতার সাক্ষ্যগ্রহণ করা হতে পারে। ১ নভেম্বর টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। গ্লানিতে পরদিন বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে নাবালিকা। ওইদিনই থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। গ্রেপ্তার হয় অভিযুক্ত। গাইঘাটা থানার পুলিস ঘটনার ৪৫ দিনের মাথায় চার্জশিট জমা দেয় আদালতে। বনগাঁ পকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ৬ নম্বর ধারায় চার্জ গঠন হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ