Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ, গ্রেপ্তার ১

গাইঘাটায় দশম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফাঁকা মাঠে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘প্রেমিক’। ঘটনাটি গাইঘাটা থানা এলাকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিক সুজিত পালকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিবাহিত সুজিতের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। শুক্রবার সন্ধ্যায় দশম শ্রেণির ছাত্রী টিউশনি পড়তে যাচ্ছিল। তখন তার পথ আটকায় সুজিত। তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সুজিত ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। এরপর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে কিশোরী। পরিবারের সদস্যদের বিষয়টি সে জানালে শনিবার সন্ধ্যায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে একঘণ্টার মধ্যে পুলিস কীর্তিমান প্রেমিক সুজিতকে গ্রেপ্তার করেছে। সুজিতের স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ