Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গড়িয়াহাটে গাড়ির ধাক্কায় মৃত পথচারী, জখম এক

গড়িয়াহাটে গাড়ির ধাক্কায় মৃত পথচারী, জখম এক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাসবিহারী অ্যাভিনিউতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম বাদল মণ্ডল (৬৮)। তিনি বারুইপুরের কেশবপুরের বাসিন্দা। সোমবার রাত সোয়া ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জখম হয়েছেন আরও এক পথচারী। তাঁর নাম অভিষেক দাস (৩৩)। হাওড়ার জগাছার বাসিন্দা তিনি। পুলিস জানিয়েছে, একটি ছোট পণ্যবাহী গাড়ি দুই পথচারীকে ধাক্কা মারে। গাড়িটি দ্রুত গতিতে ছিল বলে পুলিস সূত্রে খবর। ধাক্কার অভিঘাতে মাটিতে ছিটকে পড়েন বাদলবাবু। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।
Advertisement
সম্পর্কিত সংবাদ