নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার নৈহাটির পাসপোর্ট ভেরিফিকেশন কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য তিনি ঘুষ নিতেন। এদিন একজনের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিসে।



