নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশে অফিসে যাওয়ার অনুমতি পেয়েছেন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। তবে অফিসের দোতলায় তাঁর নিজের ঘর বেদখল হয়ে গিয়েছে। বিডিও তাঁর জন্য তিনতলায় বিকল্প ঘরের ব্যবস্থা করলেও সেই ঘরে বসতে নারাজ আরাবুল। নিজের পুরনো ঘরই ফেরত চাই তাঁর। এই দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের দাপুটে নেতা। এদিন আরাবুল ও তাঁর ছেলে তথা দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলামক হাইকোর্টে আসেন ও বিষয়টি নিয়ে মামলা দায়ের করেন।



