Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘিঞ্জি এলাকা ও বিপজ্জনক বাড়ি নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঘিঞ্জি এলাকা ও বিপজ্জনক বাড়ি নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: বড়বাজার, পোস্তা, জোঁড়াসাঁকো, গার্ডেনরিচ, তপসিয়া প্রভৃতি এলাকায় সরু গলি, ঘিঞ্জি জায়গা রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ওই সমস্ত এলাকায় আগুন লাগলে দমকলের ইঞ্জিন প্রবেশ করতে সমস্যায় পড়ে। তখন দমকলের দিকেও আঙুল তোলেন কেউ কেউ। এই প্রেক্ষাপটেই সচেতন ও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্লাস্টিকের জিনিসপত্র এত কেন মজুত করে রাখা হবে! সেদিকে সচেতন থাকা উচিত। অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও যে সমস্ত বাড়িগুলিতে কলকাতা পুরসভা বিপজ্জনক বাড়ির নোটিস দিয়েছে, তাঁদেরও সচেতন থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উৎসব পর্ব মিটে গেলে পুরসভা ও বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ