Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ভিডিও

৩৬ ধাতুর সেই রহস্যময় ঘণ্টা! মুর্শিদাবাদের ঘন্টাঘরকে কেন হারাতে বসেছিল ইতিহাস?

মুর্শিদাবাদের হৃদয়ে লুকিয়ে থাকা 300 বছরের অমূল্য ইতিহাস! দক্ষিণ দর্জার সামনে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ঘন্টাঘর—যার কোনও লিখিত ইতিহাস নেই,...

৩৬ ধাতুর সেই রহস্যময় ঘণ্টা! মুর্শিদাবাদের ঘন্টাঘরকে কেন হারাতে বসেছিল ইতিহাস?
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ২৩:১২
Prefer us on Google

মুর্শিদাবাদের হৃদয়ে লুকিয়ে থাকা 300 বছরের অমূল্য ইতিহাস! দক্ষিণ দর্জার সামনে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ঘন্টাঘর—যার কোনও লিখিত ইতিহাস নেই, কিন্তু নবাবি আমলের প্রতিটি দিন-রাতের নীরব সাক্ষী সে।

Advertisement

বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ–এর জামাই নবাব সুজাউদ্দিন মহম্মদ খাঁ ১৭২৫ সালে স্থাপন করেন এই ঘন্টাঘর। লন্ডন থেকে আনা ৩৬ ধাতু দিয়ে তৈরি বিশাল ঘণ্টা, যা দিনে-রাতে ২৪ বার বাজত! তিন শিফটে তিনজন কর্মী শুধু ঘণ্টা বাজানোর কাজেই নিয়োজিত ছিলেন। নবাবি সৈন্যরা সন্ধ্যা ৬টায় বিউগল বাজিয়ে সূর্যাস্তের সংকেত দিত—সেই রেওয়াজ আজও মুর্শিদাবাদের মাটিতে জেগে আছে। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া এই ঘন্টাঘর বহু বছর নীরব ছিল। ১৮৮৫ সালে শেষবার শোনা গিয়েছিল ঘণ্টার শব্দ।

সংস্কারের অভাবে ধ্বংসের পথে চলে গেলেও শেষমেশ স্থানীয় পুরসভার উদ্যোগে আবার জেগে উঠেছে ইতিহাস! আজও প্রতি ঘণ্টায় ধ্বনিত হয় সেই সুর—নবাবি আমলের অমূল্য স্মৃতি নিয়ে। 

👉 ইতিহাস ও ঐতিহ্যের প্রেমী হলে—এই ভিডিও মিস করবেন না! 👉 মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচাতে ভিডিওটি শেয়ার করুন।

 #Murshidabad #GhantaGhar #HistoryOfMurshidabad #NababiHistory #BanglaHistory #WestBengalTourism #MurshidabadDiaries #HeritageIndia #SirajUdDaulah #IndianHistory #MurshidabadTour #HistoricalPlaces #HeritageRestoration #TravelBengal #MurshidabadFacts #UnknownHistory #BengalHeritage

Advertisement
সম্পর্কিত সংবাদ