Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

সভাস্থলের কাছে উদ্ধার জিলেটিন স্টিক, গ্রেপ্তার এক

রবিবার কর্ণাটকের একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বেঙ্গালুরুতে তাঁর সভামঞ্চের তিন কিলোমিটারের মধ্যে বিস্ফোরক উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল

সভাস্থলের কাছে উদ্ধার জিলেটিন স্টিক, গ্রেপ্তার এক
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রবিবার কর্ণাটকের একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বেঙ্গালুরুতে তাঁর সভামঞ্চের তিন কিলোমিটারের মধ্যে বিস্ফোরক উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল। বেঙ্গালুরুর সেন্ট্রাল রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, প্রধানমন্ত্রী পৌঁছনোর আগে রুটিন চল্লাশি চলছিল। সেই সময় কাগালিপুরার কাছে একটি আশ্রমের সামনের ফুটপাত থেকে দু’টি জিলোটিন স্টিক উদ্ধার হয়। প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে এই স্থানের দূরত্ব তিন কিলোমিটার। দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে প্রশাসন। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিমকেও। পাশাপাশি, তদন্তে নামে পুলিশ সহ অন্যান্য এজেন্সি। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক উদ্ধারের পরই সভাস্থল ও মোদির যাত্রাপথের সর্বত্র নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ