Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মোদির যাত্রাপথে জিলেটিন স্টিক, সাসপেন্ড ৬ পুলিশ

চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী বেঙ্গালুরু সফরে গিয়েছিলেন। সেই সময় তাঁর কনভয়ের পথে নিয়মমাফিক তল্লাশির সময় ২টি জিলেটিন স্টিক উদ্ধার হয়। সেই ঘটনার ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল।

মোদির যাত্রাপথে জিলেটিন স্টিক, সাসপেন্ড ৬ পুলিশ
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী বেঙ্গালুরু সফরে গিয়েছিলেন। সেই সময় তাঁর কনভয়ের পথে নিয়মমাফিক তল্লাশির সময় ২টি জিলেটিন স্টিক উদ্ধার হয়। সেই ঘটনার ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। তালিকায় রয়েছেন এক সাব-ইনসপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর পদমর্যাদার আধিকারিকও। বেঙ্গালুরু দক্ষিণের এসপি আর শ্রীনিবাসন গৌড়া জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পুলিশকর্মীরা সাসপেন্ড থাকবেন। 

Advertisement

গত ১০ মে বেঙ্গালুরুর আর্ট অব লিভিংয়ে সংস্থার ৪৫ বছর ও প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্করের ৭০ তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন মোদি। তার আগে রুটিন তল্লাশির সময় বেঙ্গালুরু শহরতলি কাগালিপুরার কাছে দু’টি জিলোটিন স্টিক উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয়েছিল ৬টি ধূপকাঠি, সেলোফেন পেপার, দেশলাই বাক্স, ব্যাটারি ও বেশ কিছু তার। আর্ট অব লিভিং থেকে এই এলাকার দূরত্ব তিন কিলোমিটার। ঘটনায় প্রধানমন্ত্রী নিরাপত্তায় বড়োসড়ো গাফিলতির অভিযোগ উঠেছিল। কীভাবে ওই বিস্ফোরকগুলি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রুটের এত কাছাকাছি পৌঁছে গিয়েছিল তা জানতে তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ