Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইতালির কোচের দায়িত্বে গাত্তুসো

শেষ দু’টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। ২০২৬ সালের বাছাই পর্বেও শুরুতেই হারের স্বাদ পেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের

ইতালির কোচের দায়িত্বে গাত্তুসো
  • ১৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

মিলান: শেষ দু’টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। ২০২৬ সালের বাছাই পর্বেও শুরুতেই হারের স্বাদ পেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর তার ফলে চাকরি গিয়েছে কোচ লুসিয়ানো স্পালেত্তির। তাঁর জায়গায় আজ্জুরিদের নতুন কোচ হলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার জেনারো গাত্তুসো। রবিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন হেড গ্রাভিনা এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘গাত্তুসোর কাছে আজ্জুরি জার্সি হল গায়ের দ্বিতীয় চামড়ার মতো। ইতালিয়ান ফুটবলের অন্যতম প্রতীক তিনি। তাই বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তাঁর থেকে যোগ্য কেউ হতে পারে না।’ উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গাত্তুসো। দেশের জার্সিতে ৭৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্লাব ফুটবলে দীর্ঘ সময় খেলেছেন এসি মিলানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ