Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় হোটেলে গণধর্ষণ, ধৃত মন্তেশ্বরের যুবক

দীঘায় বেড়াতে নিয়ে এসে হোটেলে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকিবুল শেখ। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আকবরনগর কুলুট এলাকায়।

দীঘায় হোটেলে গণধর্ষণ, ধৃত মন্তেশ্বরের যুবক
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘায় বেড়াতে নিয়ে এসে হোটেলে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকিবুল শেখ। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আকবরনগর কুলুট এলাকায়। সে হাওড়ার নিশ্চিন্দা থানার বালি এলাকায় একটি টোল প্লাজায় কাজ করে। রবিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে ওই যুবককে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদীয়ার রানাঘাট এলাকার বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে আকিবুলের পরিচয় ছিল। ওই গৃহবধূর কোনও ব্যবসা শুরু করার সূত্রে মোটা অঙ্কের ব্যাঙ্ক ঋণের প্রয়োজন ছিল। পরিচিতির সূত্রে আকিবুলের সঙ্গে তিনি যোগাযোগ করেন। এরপর আকিবুল তাকে ঋণ পাইয়ে দেওয়া সহ বিভিন্নভাবে প্রলোভন দিয়ে নানা জায়গায় নিয়ে যায়। সেখানে শারীরিক সম্পর্ক করে বলে গৃহবধূর অভিযোগ। এমনকী মাসদুয়েক আগে দীঘার বেড়াতে নিয়ে আসে। সেখানে হোটেলে আকিবুল ও তার এক বন্ধু ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। যদিও গৃহবধূর কোনও ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গৃহবধূ স্থানীয় গাংনাপুর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান। পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে দীঘা থানায় পাঠায়। এরপর দীঘা থানার পুলিশ তদন্তে নামে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। শনিবার বালি এলাকা থেকে আকিবুলকে গ্রেপ্তার করা হয়। তবে আর এক অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ জানিয়েছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। বাকি অভিযুক্তের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যে গৃহবধূর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ