Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যে কিশোরীকে গণধর্ষণ

ফের সেই যোগীরাজ্য। এবার উত্তরপ্রদেশের বালিয়ায় গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী। তাকে তুলে নিয়ে ধর্ষণ করল গ্রামেরই পাঁচ যুবক।

যোগীরাজ্যে কিশোরীকে গণধর্ষণ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বালিয়া: ফের সেই যোগীরাজ্য। এবার উত্তরপ্রদেশের বালিয়ায় গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী। তাকে তুলে নিয়ে ধর্ষণ করল গ্রামেরই পাঁচ যুবক। 

Advertisement

ঘটনাটি গত রবিবারের হলেও বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, ওইদিন সন্ধ্যাবেলায় শৌচকর্মের জন্য বাড়ির পাশে একটি মাঠে গিয়েছিলেন নাবালিকা। বাড়ি ফেরার সময় পাঁচ যুবক তার মুখ চেপে ধরে একটি নির্জনস্থানে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয়। তারপর অভিযুক্তরা পালিয়ে যায়। কোনোমতে বাড়ি ফিরে পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানায় কিশোরী। এরপর অভিভাবকরা স্থানীয় থানার দ্বারস্থ হয়। সেখানে কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।  চার অভিযুক্তর নাম জানিয়েছে নির্যাতিতা। তারা হল রোশন, রোহিত, লাল্লু, রাজু।  অন্য একজনের নাম জানাতে পারেনি সে। পুলিশ সুপার ওমবীর সিং বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। তাদের ধরতে একাধিক টিম গঠন করা হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে বান্দা জেলায় এক দলিত কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। গত জানুয়ারিতে বুলন্দশহরে এক শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা।
এরমধ্যে হাপুর জেলায় ১৪ বছরের এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে এক মৌলানাকে গ্রেপ্তার করল পুলিশ। সম্প্রতি ওই নির্যাতিতা একটি সন্তানের জন্ম দেয়। তারপরই তার পরিবারের সদস্যরা অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি মৌলানাকে গ্রেপ্তার করে পুলিশ। 
এদিকে, এনডিএ শাসিত বিহারে ছ’বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করল প্রতিবেশী। গত শনিবার দ্বারভাঙা জেলার বিশ্ববিদ্যালয় থানা এলাকার ঘটনা। খেলার সময় শিশুকে অপহরণ করে অভিযুক্ত। পরেরদিন একটি জলাশয়ে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। তার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ