Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শচীন থেকে মোদি, ঘিবলিতে মজে দেশ

লালকেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শচীনকে কাঁধে নিয়ে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে ধোনী বাহিনী।

শচীন থেকে মোদি, ঘিবলিতে মজে দেশ
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লালকেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শচীনকে কাঁধে নিয়ে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে ধোনী বাহিনী। শোলে থেকে শুরু করে বাহুবলী বা ডিডিএলজের সেই ট্রেন ধরার আইকনিক দৃশ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একের পর এক মজাদার আঙ্গিকের ছবি। তবে শুধু সেলিব্রিটিদের বা আইকনিক কিছু ছবি নয়। নিজেদের ‘ঘিবলি’ ভার্সান দেখতে মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়েছেন আট থেকে আশি সকলে। নেপথ্যে স্টুডিও ঘিবলি। অ্যানিমেটেড ছবি তৈরিতে সিদ্ধহস্ত জাপানের এই সংস্থা দশকের পর দশক ধরে বিশ্ববাসীকে স্পিরিটেড অ্যাওয়ে, গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস, দ্য বয় অ্যান্ড দ্য হেরন নামে দারুণ দারুণ অ্যানিমেটেড ছবি উপহার দিয়েছে। এবার তারা ওপেন এআইয়ে জিপিটি-ফোর ও নামে একটি নতুন টুল লঞ্চ করেছে। সেখানেই তৈরি হচ্ছে এই ঘিবলি স্টাইলের ছবি। ট্রেন্ডে গা ভাসিয়েছে ভারতের পাশাপাশি গোটা বিশ্ব। এক্ষেত্রে মোবাইল ফোন এবং ওয়েব ভার্সান, দু’টি জায়গাতেই এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা।

Advertisement

কিন্তু কীভাবে তৈরি করা যাবে ছবিগুলি? খুব একটা কাঠ-খড় পোড়াতে হবে না। চ্যাট জিপিটি ব্যবহার করে এআইয়ের সাহায্যেই এগুলি তৈরি করা যাবে। প্রথমে openai.com বা চ্যাট জিপিটি.কমে ঢুকে লগ ইন করতে হবে। তারপর নীচের প্লাস আইকনে ক্লিক করে নিজের পছন্দ মতো একটি ছবি বেছে নিতে হবে। এবার একের পর এক কমান্ড দিলেই কেল্লাফতে। কনভারসেশনে লিখতে হবে - ঘিবলিফাই দিস ইমেজ। কিছুক্ষণ পরই চলে আসবে আপনার ছবির ঘিবলি ভার্সান। এরপর ডাউনলোড করে শেয়ারও করা যাবে। এক্ষেত্রে কোনও পয়সাও লাগছে না। তবে এভাবে ছবি তৈরির সংখ্যা কিন্তু সীমিত। চ্যাট জিপিটির পাশাপাশি গ্রক, জেমিনির মতো এআই টুল ব্যবহার করেও একইরকম ছবি তৈরি করা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ