Bartaman Logo
৩১ মে, ২০২৬

মিড ডে মিলের রাঁধুনি থেকে স্কুলের নিরাপত্তারক্ষী, সকলের বেতন বৃদ্ধির ঘোষণা নীতীশের

প্রত্যেক সপ্তাহে বিহারবাসীর জন্য একের পর এক চমক আনছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

মিড ডে মিলের রাঁধুনি থেকে স্কুলের নিরাপত্তারক্ষী, সকলের বেতন বৃদ্ধির ঘোষণা নীতীশের
  • ১ আগস্ট, ২০২৫ ১১:০৮

পাটনা, ১ আগস্ট: প্রত্যেক সপ্তাহে বিহারবাসীর জন্য একের পর এক চমক আনছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কল্পতরু হয়ে উঠছেন জেডিইউ প্রধান। ফের সমাজের একাধিক স্তরের মানুষদের পাশে দাঁড়ালেন তিনি। এবার বিহারে শিক্ষা ক্ষেত্রে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মীদের বেতন ও সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার সকালেই নীতীশ কুমার ঘোষণা করেছেন, মিড ডে মিলে কর্মরত রাঁধুনিদের ভাতা মাসে ১৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হল।

Advertisement

স্কুলে কর্মরত নিরাপত্তারক্ষীদের সাম্মানিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে মাসে ১০ হাজার টাকা করা হল। একই সঙ্গে প্রত্যেক বিদ্যালয়ে শারীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষকদের বেতন মাসে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হল। এতদিন তাঁরা মাসে ৮ হাজার টাকা করে বেতন পেতেন বলে জানা গিয়েছে। সঙ্গে প্রত্যেক বছর তাঁদের বেতন ৪০০ টাকা করে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন নীতীশ। এতদিন তাঁদের বেতন ২০০ টাকা করে বছরে বৃদ্ধি পেত। সূত্রের খবর, চলতি মাস থেকেই এই নতুন বেতন বা সাম্মানিক পরিকাঠামো পদ্ধতি চালু হয়ে যাবে। যার ফলে উপকৃত হবেন বহু মানুষ। এর আগে মহিলাদের জন্য সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণ, ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব, প্রবীণদের ভাতা বৃদ্ধির মতো ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। 

সম্পর্কিত সংবাদ