Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মিড ডে মিলের রাঁধুনি থেকে স্কুলের নিরাপত্তারক্ষী, সকলের বেতন বাড়ল

বিহারে ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফের সমাজের একাধিক স্তরের মানুষদের পাশে দাঁড়ালেন তিনি। এবার শিক্ষা...

মিড ডে মিলের রাঁধুনি থেকে স্কুলের নিরাপত্তারক্ষী, সকলের বেতন বাড়ল
  • ১ আগস্ট, ২০২৫ ০৮:০৮
Prefer us on Google

বিহারে ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফের সমাজের একাধিক স্তরের মানুষদের পাশে দাঁড়ালেন তিনি। এবার শিক্ষা ক্ষেত্রে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মীদের বেতন ও সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার সকালেই নীতীশ কুমার ঘোষণা করেছেন, মিড ডে মিলে কর্মরত রাঁধুনিদের ভাতা মাসে ১৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হল। স্কুলে কর্মরত নিরাপত্তারক্ষীদের সাম্মানিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে মাসে ১০ হাজার টাকা করা হল। একই সঙ্গে প্রত্যেক বিদ্যালয়ে শারীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষকদের বেতন মাসে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হল। এতদিন তাঁরা মাসে ৮ হাজার টাকা করে বেতন পেতেন বলে জানা গিয়েছে। সঙ্গে প্রত্যেক বছর তাঁদের বেতন ৪০০ টাকা করে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন নীতীশ। এতদিন তাঁদের বেতন ২০০ টাকা করে বছরে বৃদ্ধি পেত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ