Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

কাজু থেকে টিভি, অ্যান্টেনা: ২ বুথে ভোটদাতাদের আজগুবি নাম!

কাজু, বাদাম, পেস্তা। না ড্রাই ফ্রুটসের কথা হচ্ছে না। মধ্যপ্রদেশের আগার মালওয়া জেলার ৯৩ ও ৯৪ নম্বর বুথের ভোটার তালিকায় পরপর নথিবদ্ধ রয়েছে এমনই সব অদ্ভুত নাম।

কাজু থেকে টিভি, অ্যান্টেনা: ২ বুথে ভোটদাতাদের আজগুবি নাম!
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: কাজু, বাদাম, পেস্তা। না ড্রাই ফ্রুটসের কথা হচ্ছে না। মধ্যপ্রদেশের আগার মালওয়া জেলার ৯৩ ও ৯৪ নম্বর বুথের ভোটার তালিকায় পরপর নথিবদ্ধ রয়েছে এমনই সব অদ্ভুত নাম। তবে শুধু ড্রাই ফ্রুটসেই থেমে নেই। ভোটার তালিকায় জ্বলজ্বল করছে, টিভি, অ্যান্টেনা, এমনকি বুরহানপুর, সারাংপুরের মতো শহর বা ঐতিহাসিক স্থানের নামও। এসআইআর আবহে মধ্যপ্রদেশের এই দুটি বুথের ভোটার তালিকা ঘিরে চোখ কপালে উঠেছে।  তালিকায় বাদ যায়নি সোলজার, পরদেশি, ক্রান্তি, দেশপ্রেমীর মতো সিনেমা এবং  রাজেশ খান্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, হেমা মালিনীর মতো সিনে তারকাদের নামও।  

Advertisement

বিচিত্র এই নামের নেপথে রয়েছে পারধি নামের জনগোষ্ঠী। আগার মালওয়া জেলার ৯৩ ও ৯৪ নম্বর বুথ ছাড়াও আশপাশের বেশ কয়েকটি গ্রামে বসবাস এই জনগোষ্ঠীর। যাযাবর জীবন যাপনে অভ্যস্ত ওই জনগোষ্ঠীর লোকজন তাঁদের সন্তানদের এমনই সব বিচিত্র নামকরণ করে থাকেন। আশপাশে যা কিছু দেখেন বা কানে আসে-এমন সব তাঁদের নামকরণের পছন্দের তালিকায় উঠে আসে। বাদ যায় না কাছের সিনেমা হলে চলা ফিল্ম থেকে খাবারের মেনুও। এই এলাকার বিএলও সন্তোষ জয়সওয়াল। ২০০৬ সাল থেকেই তিনি এই দায়িত্বে রয়েছে। সন্তোষ বলেছেন,  ‘মাধুরী দীক্ষিত, জিতেন্দ্র দীক্ষিত, পেঁয়াজ বাঈ, সারাংপুর বাই, হেমা মালিনী ... সবকটা নামই শুনতে খটকা লাগবে। তবে এখন আমার সব মুখস্ত হয়ে গিয়েছে।’ মজার ছলে তিনি বলেছেন,  আমি বহু বলিউড স্টারের নামের ফর্ম ফিল আপ করেছি। তাই আমাকে কেউ কাস্টিং ডিরেক্টর করবার জন্য ডাকতেই পারেন।’ আর এক বিএলও জানিয়েছেন, ‘ভোটার তালিকায় রয়েছে কাজু সিং, সানি দেওল, শেরনি বাঈ, শের খানের মতো নাম। প্রথম প্রথম মনে হয়েছিল যে, বুঝি মস্করা করা হচ্ছে।  এখন গা সওয়া হয়ে গিয়েছে। 
দেশপ্রেমী নামে এক ভোটার তালিকায় থাকা একজন তাঁর নামকরণের নেপথ্যের কাহিনী বেশ গর্বের সঙ্গেই শুনিয়েছেন। তিনি বলেছেন, আমার যেদিন জন্ম হয়, সেদিন আমার বাবা সিনেমা দেখতে গিয়েছিলেন। ওই সিনেমার নাম ছিল দেশপ্রেমী। বাবা সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন। তাই ওই সিনেমার নামেই আমার নাম রাখা হয়। শুধু আমারই নয়, এখানকার অনেকেরই নামকরণ হয়েছে সিনেমা ও ফিল্ম স্টারদের নাম অনুসারে।  যেমন সোলজার, রাজকুমার বা পরদেশি।’ এই অদ্ভুত সব নাম সত্ত্বেও বিএলও জানিয়েছেন, এই এলাকায় এসআইআর চলছে নির্বিঘ্নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ