Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত থেকে এসি, নন এসি বাসে কলকাতার পুজো দর্শনের ব্যবস্থা

কলকাতার পুজো দেখার জন্য বরাবরই ভিড় করেন শহরতলির বাসিন্দারা। সেই কথা ভেবে এগিয়ে এল রাজ্য পরিবহণ দপ্তর। শহরতলির বাসিন্দারা স্বল্প খরচে বারাসত থেকে এসি বা নন এসি ভলবো বাসে চেপে পৌঁছতে পারবেন কলকাতায়।

বারাসত থেকে এসি, নন এসি বাসে কলকাতার পুজো দর্শনের ব্যবস্থা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতার পুজো দেখার জন্য বরাবরই ভিড় করেন শহরতলির বাসিন্দারা। সেই কথা ভেবে এগিয়ে এল রাজ্য পরিবহণ দপ্তর। শহরতলির বাসিন্দারা স্বল্প খরচে বারাসত থেকে এসি বা নন এসি ভলবো বাসে চেপে পৌঁছতে পারবেন কলকাতায়। সর্বজনীন পুজোগুলির পাশাপাশি উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজো দেখার সুযোগও করে দেওয়া হচ্ছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই পরিষেবা মিলবে। সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে বারাসতের কলোনি মোড় থেকে সকাল ৯টা ১৫ মিনিটে। বারাসত থেকে এসি ভলবো বাসের ভাড়া মাথাপিছু ২ হাজার ৩০০ টাকা। এর মধ্যে জলখাবার, লাঞ্চ ও বিকেলে দেওয়া হবে চা এবং স্ন্যাক্স। আর বারাসত থেকেই নন এসি বাসের ভাড়া মাথাপিছু ৫৫০ টাকা।

Advertisement

পরিবহণ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, এই বছরও মহাষ্টমীর দিন একটি এগজিকিউটিভ বাসে বারাসত থেকে জয়রামবাটি-কামারপুকুরের পুজো দর্শন ও ভোগ খাবার ব্যবস্থা করা হয়েছে। বাসটি বারাসত কলোনি মোড় থেকে ছাড়বে ভোর ৪টে ৩০ মিনিটে। পরিবহণ দপ্তর এই পরিষেবার জন্য মাথাপিছু ৯০০ টাকা ধার্য করেছে। বারাসতের তিতুমীর বাসস্ট্যান্ড, কলোনি মোড় থেকে দর্শনার্থীরা অগ্রিম বুকিং করতে পারবেন। রয়েছে অনলাইনে টিকিট কাটার সুযোগও। এনিয়ে পরিবহণ দপ্তরের এক আধিকারিকের কথায়, টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ