Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ রুটে চারটি ট্রেন বাতিল

শিয়ালদহ থেকে বিধাননগর রোড (উল্টোডাঙা) স্টেশনের মাঝে পাওয়ার ব্লক থাকায় বুধবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

শিয়ালদহ রুটে চারটি ট্রেন বাতিল
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ থেকে বিধাননগর রোড (উল্টোডাঙা) স্টেশনের মাঝে পাওয়ার ব্লক থাকায় বুধবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ওভারহেড তারের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে রেলে জরুরি মেরামতির কাজ হবে। সেই কারণে উক্ত সময়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। শিয়ালদহ-ডানকুনি আপ (৩২২৪৯) ও ডাউন (৩২২৫২) এবং শিয়ালদহ-নৈহাটি আপ (৩১৪৪৭) ও ডাউনের (৩১৪৫০) মোট চারটি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ