Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তীর্থস্থানে যাওয়ার পথে নিখোঁজ, দুর্ঘটনায় মৃত্যু চার ভারতীয় বংশোদ্ভূতের

দিনকয়েক আগে নিউ ইয়র্কের বাড়ি থেকে তীর্থস্থানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথেই নিখোঁজ হয়ে যান চার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ-বৃদ্ধা।

তীর্থস্থানে যাওয়ার পথে নিখোঁজ, দুর্ঘটনায় মৃত্যু চার ভারতীয় বংশোদ্ভূতের
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দিনকয়েক আগে নিউ ইয়র্কের বাড়ি থেকে তীর্থস্থানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথেই নিখোঁজ হয়ে যান চার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ-বৃদ্ধা। প্রশাসনের তরফে লাগাতার চেষ্টা চালিয়েও তাঁদের সন্ধান মেলেনি। শেষমেশ শনিবার রাতে উদ্ধার হল চারজনের মৃতদেহ। জানা গিয়েছে, গাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের নাম আশা দিওয়ান, কিশোর দিওয়ান, শৈলেশ দিওয়ান ও গীতা দিওয়ান। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে মার্কিন পুলিস।

Advertisement

দিনচারেক আগে নিউ ইয়র্কের চার বাসিন্দা পশ্চিম ভার্জিনিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পশ্চিম ভার্জিনিয়ার প্যালেস অফ গোল্ড মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁদের। গত ২৯ জুলাই শেষবার পেনসিলভেনিয়ার পিচ স্ট্রিটের এক রেস্তরাঁয় দেখা গিয়েছিল তাঁদের। তাঁরা সেখানে খাওয়া-দাওয়া সারেন। কিন্তু বুধবার ভোর থেকে তাঁদের আর কোনও হদিশ মেলেনি। এরপরই পুলিস-প্রশাসনের তরফে তল্লাশি শুরু হয়। অবশেষে শনিবার রাতে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পশ্চিম ভার্জিনিয়ার বিগ হুইলিং ক্রিক রোডের কাছে হাইওয়ে থেকে কয়েক মাইল দূরে পড়েছিল তাঁদের গাড়িটি। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, গাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারান চার জন।

Advertisement
সম্পর্কিত সংবাদ