Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফোর্ট উইলিয়ামে সম্মেলন: তৈরি হল সেনার ৩ বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা

বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে শেষ হল তিনদিনের কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স (সিসিসি)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তিনদিনের সিসিসিতে সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হয়েছে।

ফোর্ট উইলিয়ামে সম্মেলন: তৈরি হল  সেনার ৩ বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে শেষ হল তিনদিনের কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স (সিসিসি)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তিনদিনের সিসিসিতে সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হয়েছে। তিন বাহিনীর শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারীদের একত্র করে এই সম্মেলন যৌথ সমন্বয়, আত্মনির্ভরতা, জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারসহ কৌশলগত আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করেছে।

Advertisement

ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ফোরাম হল এই সিসিসি। গত সোমবার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গে এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দিন বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যৌথ অপারেশনস কমান্ড সেন্টারের উচ্চ পর্যায়ের প্রদর্শনের মাধ্যমে সম্মেলনের শুরু হয়েছিল। তারপর এয়ার ডিফেন্স প্রদর্শন করা হয়। যেখানে এয়ার সার্ভিলেন্স, মিসাইল ডিফেন্স এবং কাউন্টার-ড্রোন অপারেশনের অত্যাধুনিক সক্ষমতা দেখানো হয়। পরবর্তী অধিবেশনগুলোতে ভবিষ্যতের যুদ্ধের পরিবর্তনশীল চরিত্র, প্রযুক্তিগত অগ্রগতির পরিপ্রেক্ষিতে বহু-ক্ষেত্রভিত্তিক অপারেশনের ধারা নিয়ে গভীর আলোচনা হয়। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গত দু-বছরের বড়ো সংস্কার ও রূপান্তরমূলক পদক্ষেপের পর্যালোচনা উপস্থাপন করেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন। যেখানে বাহিনীর বর্তমান প্রস্তুতি, সক্ষমতা উন্নয়ন ও ভবিষ্যৎ যুদ্ধের কৌশলগত রূপরেখা নিয়ে পর্যালোচনা হয়। বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ভারতের নিরাপত্তা ব্যবস্থায় কী প্রভাব ফেলছে, সেদিকেও গুরুত্ব আরোপ করা হয়। দ্বিতীয় দিনে তথ্য-যুদ্ধের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়। এই দিনে ‘জয়েন্ট মিলিটারি স্পেস ডকট্রিন’ প্রকাশিত হয়। জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে মহাকাশ ক্ষেত্রকেও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।
প্রাক্তন সেনা সদস্য ও ভেটেরানদের কল্যাণ নিশ্চিত করতে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও পর্যালোচনা হয়েছে। তৃতীয় দিনে উদীয়মান হুমকি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ