Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সক্রিয় রাজনীতি থেকে সরলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস, অভিষেকের প্রতি নরম মনোভাব

চার দশকের রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

সক্রিয় রাজনীতি থেকে সরলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস, অভিষেকের প্রতি নরম মনোভাব
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: চার দশকের রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সক্রিয় রাজনীতি করার ইচ্ছা আর নেই। তবে লেখালেখি, অন্যান্য কাজকর্ম ও রাজনৈতিক আলোচনায় থাকব। আমি দলকে একথা জানিয়েছি। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। কোনো নির্বাচনে দল হেরে গেলে যে যাঁর মতো ক্ষোভ উগড়ে দেন। আমি মনে করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তবে দলের জেলা স্তরের  নেতাদের সঙ্গে আরও বেশি যোগাযোগ থাকলে ভালো হত। সেই জায়গায় খামতি ছিল।

Advertisement

তিনি বলেন, শুভেন্দু অধিকারী লড়াকু নেতা, তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে সময় সুযোগ দিতে হবে। মানুষের জন্য তিনি কতটা করতে পারেন, দেখতে হবে। তাঁর বিরুদ্ধে বলতে হবে, রাস্তায় নামতে হবে। তবে এখনই তার সঠিক সময় নয়। এই রাজনীতির মধ্যে আমি একেবারেই থাকতে চাই না। আমার মনে হয়, তৃণমূলে সাংসদ-বিধায়কদের মতামত দেওয়ার পরিধি কম ছিল। তাই এখন হেরে যাওয়ার পর বিধায়করা নিজেরাই মতামত দিয়ে বিরোধী দলনেতা ঠিক করে নিচ্ছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ