অভয়া মামলায় পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দের তিন দিনের পুলিশি হেফাজাতে নির্দেশ দিল বারাকপুর মহকুমা আদালত। পাঁচ লক্ষ টাকার তোলাবাজির মামলায় সোমনাথ দে-কে এদিন ফের গ্রেপ্তার করা হলো। সেই মামলায় ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল।


