Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

রাহুল গান্ধীর প্রশংসায় প্রাক্তন পাক ক্রিকেটার

এশিয়া কাপে পাকিস্তান টিমের সদস্যদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেট টিম। বিষয়টি নিয়ে চর্চার মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। একইসঙ্গে মোদি সরকারের নিন্দায় সরব ‘বুম বুম’।

রাহুল গান্ধীর প্রশংসায় প্রাক্তন পাক ক্রিকেটার
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

ইসলামাবাদ: এশিয়া কাপে পাকিস্তান টিমের সদস্যদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেট টিম। বিষয়টি নিয়ে চর্চার মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। একইসঙ্গে মোদি সরকারের নিন্দায় সরব ‘বুম বুম’। ভারত সরকারকে ইজরায়েলের সঙ্গেও তুলনা করেন তিনি। এরপরই রাহুলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, রাহুল গান্ধী হলেন পাকিস্তানের ডার্লিং। রাহুল গান্ধীকে পাকিস্তানের লোকজন তাঁদের নেতা করতে পারেন। পালটা দিতে দেরি করেনি কংগ্রেস। আফ্রিদির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের চলতি বছরের ফেব্রুয়ারি মাসের একটি ছবি শেয়ার করেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত।

Advertisement

রবিবার এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হেলায় হারায় ভারত। তবে ম্যাচের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি সূর্যকুমার যাদবের দল। বিষয়টি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘এই সরকার ধর্মকে হাতিয়ার করে। ক্ষমতায় আসতে হিন্দু-মুসলমান তাস খেলে। আমি বরাবর এটা বলে আসছি। এই মানসিকতা অত্যন্ত নোংরা।’ এরপরেই রাহুল গান্ধীর প্রশংসা করেন আফ্রিদি। তাঁর কথায়, ‘রাহুল গান্ধীর মানসিকতা সবসময় ইতিবাচক। আগে এগিয়ে যাওয়ার জন্য উনি সবসময় আলোচনার পক্ষে সওয়াল করেন। সবাইকে নিয়ে চলেন।’রবিবারের খেলার পরেই রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা এনভি সুভাষ। বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাননি রাহুল গান্ধী ও তাঁর বন্ধু আসাদউদ্দিন ওয়েইসি। আসলে রাহুল সবসময় পাক সেনার প্রশংসা করেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ