Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির জেল

এবার খুনের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খয়রুল হককে জেলে পাঠানোর নির্দেশ দিল ঢাকার আদালত। খয়রুলের বিরুদ্ধে অভিযোগ, গত বছর যাত্রাবাড়িতে শেখ হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন একজনকে খুনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির জেল
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: এবার খুনের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খয়রুল হককে জেলে পাঠানোর নির্দেশ দিল ঢাকার আদালত। খয়রুলের বিরুদ্ধে অভিযোগ, গত বছর যাত্রাবাড়িতে শেখ হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন একজনকে খুনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ওই মামলায় বৃহস্পতিবার সকালে ৮১ বছরের খয়রুলকে তাঁর ধানমান্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিস। প্রাক্তন বিচারপতির দু’হাত হাতকড়া দিয়ে পিছমোড়া করে বেঁধে এজলাসে নিয়ে যাওয়া হয়। মাথায় ছিল হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট। যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

Advertisement

পুলিসের তরফে বলা হয়, গত বছর জুলাই মাসে হাসিনা বিরোধী আন্দোলন চলার সময় আবদুল কায়ুম আহাদ নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খয়রুল ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধান বিচারপতির পদে থাকা কোনও ব্যক্তিকে জেলে পাঠানো হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ